মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, সৌদির দাবি অস্বীকার হুথিদের

জাগো নিউজ ২৪ সৌদি আরব প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০১

পবিত্র দুই নগরী মক্কা ও মদিনার আকাশে ছুটে আসা ক্ষেপণাস্ত্র ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। সৌদি আরবের দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়েছে বিভিন্ন এলাকায়। তবে মক্কা ও মদিনাকে নিশানা করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।


গত শনিবার (২৪ অক্টোবর) সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ জেদ্দা, তায়েফ ও রাবিগসহ কয়েকটি স্থানে পড়েছে। তবে, এসব ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


এর আগে, সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি করে হুথিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা, রাবিগের তেল শোধনাগার ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর নিশানা করে হামলা চালানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও