ষড়যন্ত্রের বৈরী স্রোত ঠেলে বঙ্গবন্ধু

সমকাল মুস্তাফিজ শফি প্রকাশিত: ১৫ আগস্ট ২০২১, ১৮:১৬

আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই শৈশব থেকেই উজানপথের যাত্রী; আজীবন বৈরী স্রোত ঠেলে এগিয়েছেন। তিনি যে আক্ষরিক অর্থেই বাইগার বা মধুমতীর মতো গোপালগঞ্জ অঞ্চলের বিভিন্ন নদীর উজান সাঁতরে বেড়ে উঠেছেন, এর সাক্ষ্য দেন তার জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 'শেখ মুজিব আমার পিতা' গ্রন্থে তিনি লিখেছেন- 'আমার আব্বার শৈশব কেটেছিল টুঙ্গিপাড়ার নদীর পানিতে ঝাঁপ দিয়ে, মেঠোপথের ধুলোবালি মেখে। বর্ষার কাদাপানিতে ভিজে।' বঙ্গবন্ধু নিজেও 'আমার দেখা নয়াচীন' গ্রন্থে লিখেছেন- 'আমরা পূর্ব বাংলার লোক, নদীর পাড়ে যাদের ঘর, নদীর সাথে যাদের বন্ধুত্ব, ঢেউয়ের সাথে যাদের কোলাকুলি।'


খানিকটা প্রতীকী, কিন্তু তাৎপর্যপূর্ণ; শৈশব-কৈশোরে প্রকৃতির সঙ্গে মিশে উজান বাওয়ার এই অভিজ্ঞতা পরবর্তী জীবনে রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রেও যেন কাজে লেগেছিল। আমরা দেখি, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন কখনোই সহজ ছিল না। এর কারণ, সব সময়ই তিনি অন্যায় ও অচলায়তনের বিপক্ষে লড়েছেন। যেমন পাকিস্তান প্রতিষ্ঠার আগে, তেমন পাকিস্তান প্রতিষ্ঠার পরে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত। আবার স্বাধীন বাংলাদেশেও বঙ্গবন্ধুকে নানামুখী ষড়যন্ত্র সামাল দিতে হয়েছে। সদ্য স্বাধীন বাংলাদেশে দেশীয় নানা অপশক্তির সঙ্গে যুক্ত হয়েছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও