নিউমোনিয়ার বিরুদ্ধে লড়াই

ঢাকা পোষ্ট ডা. লেলিন চৌধুরী প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১৭:০৬

নিউমোনিয়া একটি ভয়ানক জীবনঘাতী রোগ। বিশ্বে এই রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে।  সদ্যোজাত শিশু থেকে শুরু করে শতবর্ষী মানুষ সবাই নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারে।


২০২৩ সালে পৃথিবীতে ২৫ লাখ মানুষ নিউমোনিয়ায় মারা যায়। নিউমোনিয়ার কারণে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় সাত লাখ এবং সত্তরোর্ধ্ব ১১ লাখের মতো মানুষ মৃত্যুবরণ করে থাকে।


সববয়সী মানুষের নিউমোনিয়া হলেও শিশু এবং বয়স্করা বেশি সংখ্যায় আক্রান্ত ও মৃত্যুর শিকার হয়। নিউমোনিয়াজনিত অধিকাংশ মৃত্যুই প্রতিরোধযোগ্য।


একটা সময় নিউমোনিয়ায় মৃত্যু ঝুঁকি অনেক অনেক বেশি ছিল। কিন্তু অ্যান্টিবায়োটিক বিশেষ করে ভালো মানের অ্যান্টিবায়োটিকের আবিষ্কার ও সঠিক পদ্ধতিতে ব্যবহারের কারণে এখন নিউমোনিয়াজনিত মৃত্যু ঝুঁকি অনেক অনেক পরিমাণে কমানো সম্ভব হয়েছে।


১২ নভেম্বর হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। বাংলাদেশে এবছরও দিবসটি পালন করা হয়। ২০২৬ সালের বিশ্ব নিউমোনিয়া দিবসের প্রতিপাদ্য বা থিম হলো—‘A New Era of Pneumonia Control’, অর্থাৎ ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণের এক নতুন যুগ’। প্রতিপাদ্যের মধ্যে একটি বার্তা পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে—নিউমোনিয়া এখন আর অপ্রতিরোধ্য রোগ নয়। তাই মানুষের জীবনহানি থামাতে তিনটি আহ্বান ধ্বনিত হয়েছে:


১. নিউমোনিয়া প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়া। এজন্য উন্নততর টিকা, সুষম পুষ্টি খাবার ও দূষণমুক্ত বাতাসে বিনিয়োগ বাড়ানো।


২. নিউমোনিয়ার লক্ষণ দেখা যাওয়া মাত্র দ্রুততার সাথে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা শুরু করা।


৩. নিউমোনিয়া চিকিৎসায় চিকিৎসা-বৈষম্য কমিয়ে আনা। এজন্য যেসব দুর্গম অঞ্চলে টিকা, চিকিৎসা, প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং দরকারি তথ্য সঠিক সময়ে পৌঁছানোর সুযোগ খুব কম, সেসব এলাকায় বিকল্প পথ তৈরি করা এবং খুব দ্রুত জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজটি অগ্রাধিকারের ভিত্তিতে করা। 


কেমন রোগ  নিউমোনিয়া?


ফুসফুসের সংক্রমণজনিত কারণে নিউমোনিয়া রোগ হয়। এ রোগে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, কাশি হয়, জ্বর আসে, বুকে ব্যথা, শারীরিক দুর্বলতা ইত্যাদি হয়ে থাকে। ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসের যেকোনো একটির সংক্রমণে এই রোগটি হয়।


সব বয়সের মানুষ নিউমোনিয়া আক্রান্ত হতে পারে, তবে বয়স ভেদে ঝুঁকি কমবেশি হয়। ছোট শিশু এবং বয়স্ক মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে।


এছাড়া শরীরে নানা কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যারা অপুষ্টিতে ভুগছে, যারা ধূমপান করে, যারা ফুসফুসের অসুখে আক্রান্ত, হৃদরোগ বা ডায়াবেটিস আছে, যাদের ঘরে বা বাইরে দূষিত বাতাস বা ধোঁয়াযুক্ত বাতাসে বেশি সময় থাকতে হয় তাদের নিউমোনিয়ায় আক্রান্ত হাওয়ার সম্ভাবনা বেশি থাকে।


নিউমোনিয়ার লক্ষণ


সাধারণত জ্বর ও কাশি দিয়ে অধিকাংশ নিউমোনিয়া শুরু হয়। পরে কাশি অনেক বেড়ে যায়, কাশি দিলে বুকে ব্যথা করা, কাঁপুনি দিয়ে জ্বর, শ্বাসের কষ্ট ও দ্রুত শ্বাস নেওয়া, গভীর শ্বাস নিলে বুকে ব্যথা করা, ক্লান্তি, দুর্বলতা, ক্ষুধামন্দা, শিশুদের ক্ষেত্রে শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতর দিকে ঢুকে যাওয়া, খেতে না চাওয়া, ঝিমিয়ে পড়া ইত্যাদি নিউমোনিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ।


নিউমোনিয়া প্রতিরোধ


টিকা: নিউমোনিয়া প্রতিরোধে টিকা একটি গুরুত্বপূর্ণ অস্ত্র। বর্তমানে টিকার পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে। নিউমোকক্কাল, হিব, হাম, হুপিং কাশি এবং ফ্লুর টিকা নিউমোনিয়ার ঝুঁকি অনেক কমিয়ে আনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও