রাতে ঘুমাতে যাওয়ার আগের ঘটনা। বাইরে জ্যোৎস্নার আলো। মশারিতে প্রবেশকালে নজর যায় আলনার দিকে। আবছা আলোয় প্যান্টের খোলা কটিবন্ধটি সাপের মতো ঝুলতে দেখেই আঁতকে উঠে লাইট অন করে জানতে চাই, -প্যান্ট কোথায়? ডায়াবেটিস বাড়তিসহ নানা উপসর্গ নিয়ে আমার আগেই শুয়ে পড়েছিল সালমা। হয়তো তন্দ্রাচ্ছন্ন।