You have reached your daily news limit

Please log in to continue


মেসির রাজকীয় বিমানে ওঠার সুযোগ পেলেন সতীর্থরা

বিমান বটে একখান! সেটাকে বিমানের চেয়ে বিলাসবহুল একটি ঘর বলাই ভালো। বিলাসের সমস্ত সুবিধা সেখানে বিদ্যমান। বিমানের গায়ে বড় হরফে লেখা জার্সি নাম্বার '১০' লেখা আছে। প্রতিটি সিঁড়িতে পরিবারের সদস্যদের নাম লেখা। বলা হচ্ছে লিওনেল মেসির ব্যক্তিগত বিমানের কথা। এই প্লেনে চেপেই তিনি প্রমোদ ভ্রমণে বের হন। আবার দূরের কোনো যাত্রায় তিনি এই বিলাসী বিমানটাই ব্যবহার করেন। বিমানযাত্রায় সাধারণত মেসির সঙ্গী হন স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জো এবং তিন সন্তান। তবে এবার একটু ব্যতিক্রম ঘটল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মেসি ব্যক্তিগত বিমানে পৌঁছেছেন আর্জেন্টিনায়। বিমানে বার্সা তারকার সঙ্গী হয়েছেন তার জাতীয় দলের সতীর্থরা। তারা হলেন- পাওলা দিবালা, লুকাস ওকাম্পোস, মার্কোস আকুনিয়া, নিকোলাস ওতামেন্দিরা। কিন্তু জাতীয় দলের সতীর্থের বাইরেও সেই বিমানে আরেকজন ছিলেন। তিনি মেসির প্রিয়বন্ধু উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেস। যিনি এখন বার্সা ছেড়ে চলে গেছেন আতলেটিকো মাদ্রিদে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন