৪২ প্রশ্নের উত্তর চেয়ে ফিফাকে চিঠি উয়েফার
অনেক প্রশ্ন, অনেক অভিযোগ, অনেক চাপা ক্ষোভ। ফিফার কাছে সব মিলিয়ে ৪২টি প্রশ্নের উত্তর চেয়েছে উয়েফা। প্রশ্নগুলোর মধ্যে আছে বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রি করে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের জন্য জিয়ান্নি ইনফান্তিনোর ব্যর্থ পরিকল্পনা, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারাইন বালোগনের লাল কার্ড বাতিলের প্রক্রিয়া, ফিফা শান্তি পুরস্কার প্রতিষ্ঠা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তা প্রদানের সিদ্ধান্ত এবং আলোচিত আরও অনেক কিছু।
আগামী ২ নভেম্বরের মধ্যে ফিফার কাছে প্রশ্নগুলোর জবাব চেয়েছে উয়েফা।
ফিফা মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রমকে লেখা ১৯ অক্টোবরের চিঠিটি দেখতে পেরেছে ইএসপিএন। উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিসের লেখা চিঠিতে “ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প এবং ফিফার শাসন ও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত অন্যান্য বিষয়ে উত্থাপিত গুরুতর উদ্বেগের” কথা উল্লেখ করা হয়েছে।