সৌম্যের ব্যাটে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ
এনটিভি
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ১৩:১৫
এসএ গেমসে পুরুষ ক্রিকেটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বেশ শক্তিশালী বাংলাদেশ। ব্যাটে-বলে সেটারই প্রমাণ দিচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর এবার ভুটানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আজ শুক্রবার নেপালের কাঠমান্ডুতে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ঝড়ো ব্যাটিংয়ে হাফ-সেঞ্চুরি করেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৬৯ রান সংগ্রহ করে ভুটান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.৫ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে ২৮ বলে অপরাজিত ৫০ রান করে ম্যাচসেরা হন সৌম্য সরকা
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ১ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ১ মাস আগে
২ বছর, ১ মাস আগে
২ বছর, ১ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে