কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
ইরাকের সুলামানিয়ায় এশিয়া কাপ আরচ্যারিতে কম্পাউন্ড নারী দলগত বিভাগে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। কম্পাউন্ড নারী দলগত বিভাগে বাংলাদেশের হয়ে খেলেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। চার সেটেই কাজাখস্তানকে পরাজিত করেছে বাংলাদেশ।
বন্যার সুযোগ ছিল আজ দ্বিমুকুট জেতার। কম্পাউন্ড মিশ্র বিভাগে বন্যার সঙ্গী ছিলেন রাকিব আহমেদ নেওয়াজ। ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে তারা ১৫৩-১৪২ পয়েন্টে হারেন। প্রথম সেটে ৩৮-৩৮ সমতা ছিল। দ্বিতীয় সেটে বাংলাদেশ ২৯-৩৯ পয়েন্টে পিছিয়ে পড়ে। ঐ সেটের ১০ পয়েন্ট ব্যবধানই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। পরের সেট ৩৭-৩৭ ব্যবধানে সমতায় শেষ হয়। আর শেষ সেটে বাংলাদেশ হারে ৩৮-৩৯ পয়েন্ট ব্যবধানে।
কম্পাউন্ড নারী দল স্বর্ণ জিতলেও ব্যর্থ হয়েছে পুরুষ দল। হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ ২৩০-২২৪ পয়েন্টে কাজাখস্তানের কাছে হারেন। বাংলাদেশ দ্বিতীয় সেটে ৫৪-৫৯ পয়েন্টে পিছিয়ে পড়ে। তৃতীয় সেটে শেষ হয় ৫৭-৫৭ সমতায়। আর শেষ সেটে ৬০-৫৯ পয়েন্টে জিতলেও দ্বিতীয় সেটের পার্থক্যই বাংলাদেশ স্বর্ণ মিস করে।