বিশ্বকাপের সময় ইনজেকশন নিয়ে খেলেছিলাম, দাবি আর্জেন্টিনার অধিনায়কের
২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন অতীত। তবে আবার এত পুরোনোও নয় যে সেই বিশ্বকাপের ঘটনা সবাই এত দ্রুত ভুলে যাবেন। তাছাড়া জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপ এতটাই ঘটনাবহুল যে চাইলেও কেউ ভুলতে পারবেন না। এবার আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো সেই বিশ্বকাপের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এনেছেন।
১৯ জুলাই নিউজার্সির ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে থাকলেও রোমেরো পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। খেলেছিলেন ৭০ মিনিট। কেন ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি—তিন মাস পর এক সাক্ষাৎকারে ঘটনা খোলাসা করেছেন তিনি। আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের (সেমিফাইনাল) পর আমার অ্যাকিলিস টেন্ডনে সমস্যা হয়েছিল। এখনো সেই সমস্যা রয়েছে। ফাইনালের আগের দিনগুলোতে তেমন অনুশীলনই করতে পারিনি। কয়েকটি ওষুধ ও একটি ইনজেকশন নিয়ে কোনোমতে খেলার জন্য প্রস্তুত হয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে (ফাইনাল) আর ধকল সহ্য করতে পারিনি।’
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার