You have reached your daily news limit

Please log in to continue


কামারখন্দে নার্সকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের কামারখন্দে বেসরকারি হাসপাতালে কর্মরত এক নার্সকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের আশরাফুল ইসলাম (২০) ও নাইমুল হক (২০)। কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব বলেন, অভিযুক্ত আশরাফুল নির্যাতিত নার্সের পূর্ব পরিচিত। গত রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে উল্লাপাড়া থেকে আশরাফুলের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকার ইউক্যালিপটাস গাছের বাগানের কাছে পৌঁছালে আশরাফুল তার তিন বন্ধুকে ফোন করে ডেকে নিয়ে আসে। পরে তারা ওই নার্সকে জোর করে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রাচীরের কাছে নিয়ে রাতভর ধর্ষণ করে। ভোররাতে আহত নার্সকে ফেলে পালিয়ে যায় চার বন্ধু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন