সাজেকে অবরোধ, অস্থিরতার নেপথ্যে কী?

বিবিসি বাংলা (ইংল্যান্ড) সাজেক প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১৬:১১

বাংলাদেশের পার্বত্য অঞ্চলে অন্যতম একটি পর্যটন স্পট সাজেকে অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে। সরেজমিনে খাগড়াছড়ি ঘুরে পাহাড়ের আন্দোলনকারী, ব্যবসায়ী জনপ্রতিনিধি এবং পাহাড়ি নেতাদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।


পার্বত্যএলাকার আঞ্চলিক সংগঠনগুলোর তৎপরতা, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের অবস্থান পর্যালোচনা করেও সাজেকে দীর্ঘমেয়াদি অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


পাহাড়ি দুটি সংগঠনের ডাকে টানা অবরোধে সাজেকে চরম অচলাবস্থা সৃষ্টি হয়। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় পর্যটন অর্থনীতি ও জীবন জীবিকায় এই পরিস্থিতি গভীর সংকট তৈরি করেছে। তবে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলেও পর্যটন পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লেগে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় পর্যটন খাতের ব্যবসায়ীরা।


অবরোধকারী বা আন্দোলনকারীদের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের আলোচনার পরও তাৎক্ষণিক সমাধান না হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।


আলোচনায় অংশ নেয়া খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সরকার কৌশলে এই সমস্যার সমাধান করতে চাইছে। তার কথায় আন্দোলনকারীদের দাবি মেনে একটি অস্ত্রধারী গ্রুপকে সরিয়ে আরেকটি গ্রুপের জন্য জায়গা করে দেয়া রাষ্ট্রীয় বাহিনী বা সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার সকল অবৈধ অস্ত্রধারীদের সাজেক এলাকা থেকে বিতাড়িত করে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও