ছবি সংগৃহীত

একটি মাত্র উপাদানে পেয়ে যান ঘন কালো চোখের পাপড়ি (দেখুন ভিডিওতে)

নিগার আলম
লেখক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৭, ১০:৫৫
আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭, ১০:৫৫

নিয়মিত যত্নে পেয়ে যান ঘন কালো পাপড়ি। ছবি:সংগৃহীত

(প্রিয়.কম) নারীর সৌন্দর্যের অন্যতম একটি অংশ হলো চোখ। আর এই চোখের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় সুন্দর, ঘন চোখের পাপড়ি। লম্বা, ঘন চোখের পাপড়ি চোখকে করে তোলে মায়াময় এবং আকর্ষনীয়। কিন্তু কারো কারো চোখের পাপড়ি অনেক পাতলা থাকে। আবার কারোর কারোর সময়ের সাথে সাথে পাপড়ি ঝরে পড়ে পাতলা  হয়ে যায়। সাধারণত মাসকারা অথবা আর্টিফিশিয়াল আইল্যাস দিয়ে চোখের পাপড়ি ঘন দেখানো হয়। কিন্তু এটি সাময়িক এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। চোখের অ্যাালার্জির কারণে অনেকেই মাসকারা ব্যবহার করতে পারেন না। আবার নকল পাপড়ি বেশি ব্যবহার করাও যায় না। তাহলে উপায়? প্রাকৃতিক উপায়ে চোখের পাপড়ি ঘন, বড় করে তোলা সম্ভব। আর এরজন্য অনেক কিছুর প্রয়োজন নেই। ঘরে থাকা খুব সাধারণ পরিচিত একটি জিনিস দিয়ে চোখের পাপড়ি ঘন করে তোলা সম্ভব। আর সেই জিনিসটি হলো পেট্রোলিয়াম জেলি!

যেভাবে ব্যবহার করবেন:

১। প্রথমে আঙ্গুলে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। এটি চোখের পাপড়িসহ চোখে ম্যাসাজ করুন।

২। চোখের উপর নিচ উভয় দিকে আঙ্গুল দিয়ে ম্যাসাজ করুন।

৩। চোখের পাপড়িতে ম্যাসাজ করা হয়ে গেলে ভ্রু দুটি পেট্রোলিয়াম জেলি দিয়ে ম্যাসাজ করুন।

৪। এটি রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করুন।

৫। নিয়মিত ব্যবহারে পাবেন ঘন পুরু চোখের পাপড়ি।

৬। এটি প্রতিদিন করে এক মাস ব্যবহার করুন। চেষ্টা করুন পিউর পেট্রোলিয়াম জেলি ব্যবহার করার জন্য।

৭। আপনি চাইলে পুরোতন অব্যবহৃত মাসকারা ব্রাশ ব্যবহার করতে পারেন। তবে ব্রাশটি ব্যবহারের আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর হাতে কিছু পাউডার নিয়ে ব্রাশটি পাউডারে ঘষে নিন। বাড়তি পাউডার ভালো মত ঝেড়ে ফেলুন।

চোখের পাপড়ি ম্যাসাজ করার সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নিন ভিডিওতে।

সূত্র: ওয়ান গুড থিং বাই জিলি 

সম্পাদনা: কে এন দেয়া