ভ্রমণ তালিকায় রাখুন ৫ বিনয়ী মানুষের দেশ
ভ্রমণের আনন্দ শুধু দর্শনীয় জায়গা দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না; স্থানীয় মানুষের আচার, ব্যবহার ও আতিথেয়তা আপনার ভ্রমণ অভিজ্ঞতা আমূল বদলে দিতে পারে। সম্প্রতি ‘রেমিটলি’ বিশ্বের ‘ভদ্র’ বা মার্জিত দেশের একটি তালিকা প্রকাশ করেছে। ২৬টি দেশের ৪ হাজার ৬০০ মানুষের ওপর পরিচালিত এই জরিপে উঠে এসেছে সেসব দেশের নাম, যেগুলোতে স্থানীয়রা পর্যটকদের সবচেয়ে বেশি সম্মান ও বিনয়ের সঙ্গে বরণ করে নেয়। জরিপে দেখা গেছে, কিছু নির্দিষ্ট দেশের মানুষের আচার, আচরণ পর্যটকদের মনে গভীর দাগ কেটেছে।
জরিপ অনুযায়ী, যুক্তরাজ্য ও কানাডার মানুষের মধ্যে একটি অদ্ভুত মিল পাওয়া গেছে। উভয় দেশের মানুষ তুচ্ছ বিষয়েও বারবার ক্ষমা চাওয়ার কিংবা ‘সরি’ বলার জন্য বিখ্যাত। বিনয় কিংবা শিষ্টাচার একেক সংস্কৃতিতে একেক রকম হতে পারে। যেমন জাপানে মাথা নত করে সম্মান জানানো হয়, কানাডায় বারবার ক্ষমা চাওয়া হয় কোনো ভুলের জন্য, আবার জার্মানিতে সময়ানুবর্তিতা বা শান্ত পরিবেশ বজায় রেখে সম্মান জানানো হয় অতিথিদের। তবে সার্বিকভাবে মানুষ নিজেদের বেশ বিনয়ী বলেই ধারণা করে।
বিশ্বের পাঁচ বিনয়ী বা মার্জিত দেশ
জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের মতে, বিশ্বের শীর্ষ ৫টি বিনয়ী দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে জাপান। জরিপে অংশগ্রহণকারী ৩৫ দশমিক ১৫ শতাংশ মানুষ এমনটিই ধারণা করে থাকে। জাপানিরা মাথা নত করে কাউকে অভিবাদন জানানো, সম্মানসূচক ভাষা এবং সামাজিক সম্প্রীতির জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বিনয়ী ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে কানাডার খ্যাতি রয়েছে। তাই র্যাঙ্কিংয়ে দেশটি দ্বিতীয় স্থানে আছে। জরিপে ১৩ দশমিক ৩৫ শতাংশ মানুষ দেশটিকে ‘মার্জিত দেশ’ হিসেবে ভোট দিয়েছে। যদিও কানাডিয়ানদের নিয়ে প্রায়ই এমন রসিকতা করা হয় যে তারা তাদের নিয়ন্ত্রণের বাইরের জিনিসের জন্যও ক্ষমা চায়। তবে এই ধারণা একটি বৈচিত্র্যময় সমাজের অতি সরলীকরণমাত্র। নতুনদের প্রতি বন্ধুত্বপূর্ণ মানসিকতা ও প্রাকৃতিক সৌন্দর্য—সবকিছু মিলিয়ে কানাডা পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য।
- ট্যাগ:
- লাইফ
- বিশ্বভ্রমণ