ছবি সংগৃহীত
স্থায়ী নিয়োগ চেয়ে বিচারপতি শিবলীর রিট
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৬
ফাইল ছবি
(প্রিয়.কম) হাইকোর্টের অস্থায়ী বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর নিয়োগ স্থায়ী করতে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
রোববার বিচারপতি শিবলীর পক্ষে তার আইনজীবী মনজুর মোরশেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রিটে বলা হয়, প্রধান বিচারপতির সুপারিশ থাকা সত্ত্বেও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর নিয়োগ স্থায়ী না করা সর্বোচ্চ আদালতের রায়ের লঙ্ঘন।
রিটে আইন সচিব ও রাষ্ট্রপতির সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি দশজনকে হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে জেএন দেব চৌধুরী ১৫ ডিসেম্বরে মারা যান।
বাকি ৯ জনের মধ্যে বিচারপতি ফরিদ আহমেদ শিবলী ছাড়া অপর আটজনকে গত ৭ ফেব্রুয়ারি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী স্থায়ী নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
স্থায়ী নিয়োগ পাওয়া ৮ বিচারপতি রোববার শপথ গ্রহণ করেছেন।
প্রিয় সংবাদ/আশরাফ/আলম