ছবি সংগৃহীত
একঘেয়ে লাগছে দাম্পত্য জীবন? তাহলে বেডরুমে নিয়ে আসুন রোমান্টিকতার ছোঁয়া!
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০১৪, ১৪:৩০
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৪, ১৪:৩০
আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৪, ১৪:৩০
সামনে আসছে ভ্যালেন্টাইন’স ডে। যদিও ভালোবাসা প্রকাশের কোনো দিন ক্ষণ লাগে না, তারপরও ভালোবাসা প্রকাশের জন্য সব চাইতে ভালো দিন মানা হয় ভ্যালেন্টাইন’স ডে টিকেই। তারওপর এখনো চলছে শীতকাল। এই সময়টা সব চাইতে ভালো একটি সময় দুজনের বেডরুমে সময় কাটানোর। কিন্তু বেডরুমের পরিবেশ যদি তেমন ভালো না থাকে অর্থাৎ রুমের ডেকোরেশন যদি মনোমুগ্ধকর না হয় তাহলে মুডই পরিবর্তিত হয়ে যায়। তাই বেডরুমে সময় কাটানোর জন্য লাগবে একটি সুন্দর ও রোমান্টিক পরিবেশ। যেন বেডরুমে প্রবেশ করেই মনে লাগে রোম্যান্টিকতার ছোঁয়া। এর জন্য রুমের পরিবেশকে করে তুলতে হবে রোমান্টিক। কিন্তু কিভাবে আনবেন বেডরুমে রোমান্টিকতার ছোঁয়া? আসুন তবে জেনে নিন সেই উপায়গুলো।

বেডরুম খোলামেলা রাখুন
খুব বেশি আসবাবপত্র বেডরুমে না রাখাই ভালো। এতে রুমের পরিবেশ রোম্যান্টিক থাকে না। একদমই দরকারি জিনিষপত্র বেডরুমে রাখুন। এতে বেডরুম খোলামেলা থাকবে। এবং খোলামেলা বেডরুম খুব সহজেই বেডরুমে আনতে পারবেন রোমান্টিকতার ছোঁয়া।বেডরুমে আনুন আলোর খেলা
বেডরুমের পরিবেশ রোমান্টিক করতে রুমে আলো-আধারের সৃষ্টি করুন। সুন্দর কোনো রঙের হালকা লাইট শেড ব্যবহার করতে পারেন। ছোট ছোট স্পট লাইটও চাইলে ব্যবহার করতে পারেব। এছাড়াও বেডরুমের এক কোণে সুন্দর ল্যাম্প রাখুন। অথবা সাইড টেবিলে রাখুন সুন্দর আলো ও ডিজাইনের টেবিল ল্যাম্প। এতে করে রুমের নরম আলোয় সৃষ্টি হবে রোমান্টিক পরিবেশ।দেয়ালে আনুন ভালোবাসার রঙ
বেডরুমের দেয়ালের রঙ হালকা কোনো রঙ হলেই ভালো। বেশি রঙচঙে বেডরুম রোমান্টিকতার জন্য উপযোগী নয়। হালকা গোলাপি, অফ হোয়াইট, হালকা বাদামী, কুসুম হলুদ রঙ গুলো বেডরুমে দেবে রোমান্টিক আমেজ। যারা গাঢ় রঙ পছন্দ করেন, তারা ব্যবহার করতে পারেন লাল। এছাড়া রুমের একটি দেয়ালে আঁকিয়ে নিতে পারেন সুন্দর একটি ছবি। এতে বেডরুম দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি সৃষ্টি হবে রোমান্টিক পরিবেশের।
তাজা ফুল রাখুন
ফুলের সুবাস অনেক বেশ কার্যকরী রোম্যান্টিক পরিবেশ তৈরি করার জন্য। রুমে ফুলদানি রাখুন। এবং এতে রাখুন তাজা ফুল। যা সুবাস ছড়াবে এবং পরিবেশ রোমান্টিক করে তুলবে। যদি ফুল রাখা সম্ভব না হয় তবে রুমে পছন্দের কোন ফুলের সুবাসের এয়ার ফ্রেশনার ব্যবহার করুন।নরম ও কোমলতার ছোঁয়া রাখুন প্রতিটি জিনিষে
বেডরুমের বিছানার ম্যাট্রেস, বিছানার চাদর, বালিশ, বালিশের কভার ইত্যাদির দিকে নজর দিন। ম্যাট্রেস ও বালিশ নরম রাখুন। নরম ভারী পর্দা ব্যবহার করুন বেডরুমে। পছন্দের রঙ ও বেডরুমের পর্দার রঙের সাথে মিলিয়ে নরম বিছানার চাদর ও বালিশের কাভার ব্যবহার করুণ। মেঝেতে রাখতে পারেন নরম তুলতুলে একটি কার্পেট। এইসবই বেডরুমে রোমান্টিক পরিবেশ আনতে সাহায্য করবে।রুমে টিভি কিংবা কম্পিউটার রাখবেন না
টিভি এবং কম্পিউটার দুটো জিনিষই বেডরুমের রোমান্টিকতা নষ্ট করে দেয়। সুতরাং রুমে রোমান্টিকতা রাখতে চাইলে এই দুটো জিনিষ দূর করুন।
৪ ঘণ্টা, ৪৬ মিনিট আগে
৪ ঘণ্টা, ৪৭ মিনিট আগে
প্রথম আলো
| কুমিল্লা সদর
৪ ঘণ্টা, ৪৭ মিনিট আগে
৪ ঘণ্টা, ৪৯ মিনিট আগে
৬ ঘণ্টা, ৮ মিনিট আগে
৭ ঘণ্টা, ৪ মিনিট আগে
৭ ঘণ্টা, ৬ মিনিট আগে
২৩ ঘণ্টা, ৪১ মিনিট আগে