You have reached your daily news limit

Please log in to continue


কাপড় থেকে কালির দাগ তোলার সহজ উপায়

শখের পোশাকে কলমের কালির দাগ পড়ে গেলে চিন্তার কিছু নেই। ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেই আপনি কাপড়কে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। ‘গুড হাউসকিপিং ইনস্টিটিউট’-এর বিশেষজ্ঞরা কালির দাগ তোলার বেশ কিছু কার্যকর উপায় জানিয়েছেন। চলুন, জেনে নিই।

১। রাবিং অ্যালকোহল ব্যবহার

বলপয়েন্ট কলম বা মার্কারের তাজা দাগ তোলার জন্য এটি সবথেকে ভালো পদ্ধতি। দাগের নিচে একটি কাগজের তোয়ালে রাখুন। ড্রপার দিয়ে দাগের ওপর অ্যালকোহল দিন। বড় দাগ হলে ১৫ মিনিট অ্যালকোহলে ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে চেপে চেপে কালি শুষে নিন। শেষে ঠাণ্ডা পানিতে ধুয়ে সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।

২। অ্যামোনিয়া দিয়ে পরিষ্কার

অ্যামোনিয়া কালির রঞ্জক পদার্থ দ্রুত ভেঙে ফেলতে সাহায্য করে। প্রথমে দাগযুক্ত জায়গাটি ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে গরম পানি, ব্লিচ-মুক্ত ডিটারজেন্ট ও কয়েক ফোঁটা অ্যামোনিয়া মিশিয়ে তাতে কাপড়টি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। দাগ উঠে গেলে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন। দাগ বেশি জেদি হলে সারারাত ভিজিয়ে রাখতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন