You have reached your daily news limit

Please log in to continue


২০২৬ সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা

২০২৬ সালে বিরূপ আবহাওয়ার এক রুদ্রমূর্তি দেখতে যাচ্ছে বিশ্ব। একদিকে প্রশান্ত মহাসাগরে দানা বাঁধছে শক্তিশালী ‘সুপার এল নিনো’, অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পাল্টে যাচ্ছে বৃষ্টির ধরন। এর ফলে আবহাওয়া বিজ্ঞানীদের আশঙ্কা, এ বছর এশিয়া থেকে শুরু করে আফ্রিকা ও আমেরিকা মহাদেশের বড় একটি অংশ ভাসতে পারে নজিরবিহীন বন্যায়।

বন্যার উচ্চ ঝুঁকিতে থাকা দেশ ও অঞ্চল

আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর মডেল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালে বিশ্বের প্রধান তিনটি মহাদেশে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি হবে:

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া: জনজীবনের বড় ঝুঁকি

বাংলাদেশ: এ বছর ভয়াবহ বন্যার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। দেশের মধ্যে এবং সীমান্তবর্তী এলাকায় ভারী বৃষ্টিতে এরই মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজান এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সুরমা–কুশিয়ারা, ধনু–বাউলাই ও ভূগাই–কংসসহ প্রধান নদীগুলোর পানি বাড়তে পারে। এতে নেত্রকোণা জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারত: বর্ষা মৌসুমে (জুলাই-সেপ্টেম্বর) উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর ভারতের বিহার ও উত্তর প্রদেশে ভয়াবহ বন্যা হতে পারে। এছাড়া মুম্বাই ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলো অতিবৃষ্টির কারণে তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন