ছবি সংগৃহীত

চেনা লাউয়ের অচেনা গুন

sraboni zaman
লেখক
প্রকাশিত: ১৩ জুন ২০১৩, ০৫:৪৮
আপডেট: ১৩ জুন ২০১৩, ০৫:৪৮

আমাদের দেশের অতি জনপ্রিয় একটি সবজি লাউ। লাউ দিয়ে আমরা কত তরকারিই না রান্না করে খেয়ে থাকি। লাউ দিয়ে মাছের ঝোল,লাউ ভাজি, দুধ লাউ আর কত কি। শীতকালীন সবজির ভিতরে লাউ অন্যতম জনপ্রিয় একটি, তবে আজকাল মোটামুটি সাড়া বছরই মেলে লাউ।

লাউ গাছ এক প্রকার লতানো উদ্ভিদ যা ফলের জন্য চাষ করা হয়। লাউকে কাঁচা অবস্থায় যেমন সবজি হিসেবে খাওয়া হয়। আবার পরিপক্ক অবস্তায় শুকিয়ে এটি বোতল ,পাত্র বা নল হিসেবে ব্যবহার করা হয়। এ কারনে লাউ এর ইংরেজি নাম " Bottle gourd" । লাউকে আঞ্চলিক ভাষায় কদুও বলা হয়। মজার ব্যাপারটা কি জানেন, লাউ মোটেও আমাদের দেশী কোনও সবজি নয়, এর জন্ম কিন্তু আফ্রিকায়। কচি লাউয়ের রঙ হালকা সবুজ,ভেতরে সাদা রঙের শাঁস। শুধু লাউ নয় লাউয়ের খোসাকে ভর্তা/ ভাজি বানিয়ে,লতা ও পাতাকে শাক রূপে খাওয়া হয়। ঝাল, মিষ্টি, টক ইত্যাদি নানান রকম খাদ্য দ্রব্য প্রস্তুত করা যায় লাউ দিয়ে। প্রতি ১০০ গ্রাম লাউয়ে আছে - জলীয় অংশ ৯৬.১০ গ্রাম আঁশ -০.৬ গ্রাম খাদ্য শক্তি- ১২ কিলো ক্যালরি প্রোটিন- ০.২ গ্রাম চর্বি- ০.১ গ্রাম শর্করা- ২.৫ গ্রাম ক্যালসিয়াম -২০.০ মিলিগ্রাম আয়রন- ০.৭ মিলিগ্রাম এছাড়া আছে সোডিয়াম,পটাসিয়াম,ম্যাগনেসিয়াম,জিঙ্ক,ফসফরাস। আরও আছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স,ভিতামিন সি, ফলিক এসিড ও ওমেগা -৬ ফ্যাটি এসিড । লাউয়ের যত গুন -
  • ১) লাউয়ে আছে প্রচুর পরিমান পানি যা দেহের পানির পরিমান ঠিক রাখতে সহায়তা করে।
  • ২) ডায়রিয়া হলে শরীরের অনেক পানি বেরিয়ে যায় ,ফলে শরীর পানি শূন্য হয়ে পরে। লাউয়ে প্রচুর পানি থাকার কারনে ডায়রিয়ার সময় লাউয়ের তৈরি তরকারি খেলে শরীরের পানি শূন্যতা দূর হয়।
  • ৩) লাউ খেলে প্রসাবের সংক্রমণ জনিত সমস্যা দূর হয়। লাউ কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে তোলে।
  • ৫) লাউয়ে চর্বির পরিমান কম থাকায় উচ্চ রক্তচাপ রোগীদের জন্যও আদর্শ। যারা ডায়েট করেন, তারাও খেতে পারেন এই লাউ।
  • ৬) নিয়মিত লাউয়ের তরকারি খেলে পাইলস ও কোষ্ঠ কাঠিন্য দূর হয়।
  • ৭) এই সবজি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। নিদ্রাহীনতা দূর করে পরিপূর্ণ ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • ৮) লাউয়ে আছে ক্যালসিয়াম ও ফসফরাস যা মানব দেহে খনিজ উপাদানের অভাব দূর করে।
  • ৯) ক্যালোরি কম থাকায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীরাও লাউ খেতে পারে।
  • ১০) লাউ খেলে চুলের গোড়া শক্ত হয় ,এছাড়া চুল ধূসর হয়ে যাওয়া প্রতিরোধ করে।
  • ১১) লাউ খেলে ত্বকের আদ্রর্তা ঠিক থাকে।