পাঁচ রকম রান্নার বাহারি রেসিপি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২৬, ১৪:৩৬

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।


বিফ দম বিরিয়ানি


উপকরণ



  • গরুর মাংস ১ কেজি

  • পোলাওয়ের চাল ৩ কাপ

  • পেঁয়াজ বেরেস্তা ১ কাপ

  • পেঁয়াজ কাটা ২টি

  • আদা বাটা দেড় টেবিল-চামচ

  • রসুন বাটা দেড় টেবিল-চামচ

  • মরিচ গুঁড়া ১ চা-চামচ

  • ধনে গুঁড়া ১ চা-চামচ

  • জিরা গুঁড়া ১ চা-চামচ

  • শাহ জিরা গুঁড়া আধা চা-চামচ

  • জায়ফল জয়ত্রী গুঁড়া ১ আধা চা-চামচ

  • গরম মসলা গুঁড়া ১ চা-চামচ

  • বাদাম বাটা ১ টেবিল-চামচ

  • টকদই ২ টেবিল-চামচ

  • চিনি ১ টেবিল-চামচ

  • মাওয়া আধা কাপ

  • তেল ও ঘি ১ কাপ

  • কাঁচা মরিচ ৪/৫টি

  • লবণ স্বাদমতো

  • পানি পরিমাণ মতো


পদ্ধতি



  • গরুর মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।

  • একটি বাটিতে পেঁয়াজ কাটা, আদা, রসুন, মরিচ, দই, বাদাম বাটা দিয়ে মেরিনেইট করে রেখে দিন এক ঘন্টা |

  • এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল ও ঘি দিন। গরম হলে মেরিনেইট করা মাংস দিয়ে কষিয়ে ঢেকে দিন। সিদ্ধ হয়ে মাখা মাখা হলে একটি পাত্রে উঠিয়ে রাখুন।

  • ওই হাঁড়িতে পোলাওয়ের চাল দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন নব্বইভাগ সিদ্ধ হলে অর্ধেক পোলাও উঠিয়ে নিন।

  • এবার রান্না করা মাংস ও বেরেস্তা দিয়ে মাওয়া ছিটিয়ে বাকি পোলাও ওপরে বিছিয়ে বাকি বেরেস্তা ও মাওয়া দিয়ে হাঁড়ির মুখ ঢেকে, গোলানো ময়দা দিয়ে ঢাকনার চারপাশ আটকে দিন। ১০ মিনিট দমে রাখুন।

  • এবার একটি ডিসে সাজিয়ে পরিবেশন করুন মজাদার বিফ দম বিরিয়ানী |


গরুর মাংস দিয়ে বুটের ডাল


উপকরণ



  • গরুর মাংস ৫০০ গ্রাম

  • বুটের ডাল ৫০০ গ্রাম

  • পেঁয়াজ কুচি আধা কাপ

  • আদা বাটা ১ টেবিল-চামচ

  • রসুন বাটা ১ টেবিল-চামচ

  • হলুদ গুঁড়া ১ চা-চামচ

  • মরিচ গুঁড়া ১ চা-চামচ

  • ধনে গুঁড়া ১ চা-চামচ

  • জিরা গুঁড়া ১ চা-চামচ

  • গরম মসলা গুঁড়া আধা চা-চামচ

  • লবণ স্বাদ মতো

  • তেল আধা কাপ


পদ্ধতি



  • প্রথমে ডাল ধুয়ে নিন।

  • মাংস ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন।

  • এবার চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন।

  • তারপর আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে মাংস দিয়ে নেড়ে চেড়ে ডাল বাদে একে একে সব উপকরণ যোগ করে তারপর ডাল দিন।

  • এবার কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে ডাল ঘন ঘন হলে নামিয়ে নিন।

  • এভাবেই তৈরি করে নিন গরুর মাংস দিয়ে বুটের ডাল। ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও