ফ্রিজ পরিষ্কার করার সহজ ৫টি ধাপ জেনে নিন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১৯:৫৭

প্রতিটি রেফ্রিজারেটরেরই একটি গল্প থাকে। যেমন- অনেকদিন আগে রেখে দেওয়া ডালের পাত্র, জ্যামের বয়াম থেকে লেগে থাকা আঠালো দাগ, কিংবা গত সপ্তাহের দুধ উপচে পড়ার চিহ্ন। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো দাগ, খাবারের অবশিষ্টাংশ এবং এক ধরনের বাসি গন্ধ তৈরি করে, যা ফ্রিজের ভেতরের সবকিছুর মধ্যেই ছড়িয়ে পড়ে।


প্রতি এক বা দুই মাস অন্তর ভালোভাবে পরিষ্কার করলে খাবার সতেজ থাকে এবং ফ্রিজটিও ভালো কাজ করে; আর এই পুরো প্রক্রিয়ায় এক ঘণ্টারও কম সময় লাগে। এর জন্য কোনো বিশেষ পরিষ্কারক পণ্যের প্রয়োজন নেই, কেবল উষ্ণ পানি, মৃদু সাবান আর সামান্য বেকিং সোডাই যথেষ্ট। নিচে ফ্রিজটি পুরোপুরি পরিষ্কার করার একটি সহজ পাঁচ-ধাপের পদ্ধতি দেওয়া হলো-


ফ্রিজ খালি করুন এবং কী কী ফেলে দেওয়া প্রয়োজন তা দেখে নিন


প্রথমে ফ্রিজটি বন্ধ করে দিন অথবা তাপমাত্রা কমিয়ে দিন, এরপর ভেতরের সবকিছু বের করে ফেলুন। দুধ, দই বা মাংসের মতো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এমন খাবারগুলো একটি কুলার বা ইনসুলেটেড ব্যাগে রাখুন, যাতে পরিষ্কার করার সময় সেগুলো ঠান্ডা থাকে।


প্রতিটি জিনিস বের করার সময় ভালো করে দেখে নিন। যেসব খাবারের মেয়াদ শেষ হয়ে গেছে, যেগুলোতে বাজে গন্ধ বা ছত্রাক পড়েছে, অথবা যেসব প্যাকেটের খাবার অর্ধেক ব্যবহার করা হয়েছে কিন্তু আর কখনোই শেষ হবে না- সেগুলো ফেলে দিন। বয়াম বা বোতলের গায়ে কোনো আঠালো দাগ থাকলে সেগুলো পুনরায় ভেতরে রাখার আগে মুছে নিন। এভাবে দ্রুত অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেললে অনেক সময় দুর্গন্ধের মূল উৎসটিই দূর হয়ে যায়।


সেলফ ও ড্রয়ারগুলো বের করে ধুয়ে ফেলুন


ফ্রিজের তাক, ট্রে এবং সবজি রাখার ড্রয়ারগুলো বের করে নিন। কাঁচের তাকগুলো ধোয়ার আগে সেগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন; কারণ ঠান্ডা কাঁচ হঠাৎ গরম পানির সংস্পর্শে এলে ফেটে যেতে পারে।


একটি নরম স্পঞ্জ দিয়ে উষ্ণ সাবান-পানিতে সবকিছু ধুয়ে ফেলুন। বিশেষ করে তাকের কিনারা ও কোণগুলোর দিকে খেয়াল রাখুন, যেখানে খাবারের অবশিষ্টাংশ জমে থাকে। যদি কোনো দাগ শুকিয়ে শক্ত হয়ে লেগে থাকে, তবে সেই অংশগুলো দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি কাপড় দিয়ে পুরোপুরি শুকিয়ে নিন, কারণ সামান্য আর্দ্রতা থেকেও ছত্রাক জন্মাতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও