ছবি সংগৃহীত

গেম খেলার আগে জানুন আপনার পিসিতে গেমটি চলবে নাকি

সাইমুম
লেখক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৩, ০৪:১৮
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৩, ০৪:১৮

(প্রিয় টেক) পিসি গেমিং কিন্তু কনসোল গেমিং এর মতো ততটা সহজ ব্যাপার না। আপনি যদি কনসোল গেমার হন তাহলে মাথাব্যথার তেমন কোন কারণ নেই কারণ পুরোনো গেমিং কনসোলগুলো নতুন গেম বেশ ভালভাবেই চালাতে পারে। কিন্তু পিসির ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। গেমিং পিসিগুলোর জন্য তেমন আপগ্রেডের দরকার না হলেও আপনি যদি ল্যাপটপে বা পুরোন পিসিতে নতুন গেমগুলো খেলতে চান তাহলে সবার আগে গেমগুলো আপনার পিসিতে চলবে নাকি তা দেখে নেয়া ভাল। আজকের আর্টিকেলে আমরা সেটাই দেখব। a ইন্টেল গ্রাফিক্স থেকে সাবধান! আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যদি শুধুমাত্র অনবোর্ড ইন্টিগ্রেটেড ইন্টেল গ্রাফিক্স থাকে তাহলে নতুন গেমগুলো ভালভাবে খেলার আশা ছাড়তে পারেন। ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড যেমন এএমডি বা এনভিডিয়ার চেয়ে ইন্ট্রিগ্রেটেড গ্রাফিক্সের ক্ষমতা কম হবে সেটাই স্বাভাবিক। a অধিকাংশ ল্যাপটপ ও ডেস্কটপে ইন্টেলের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স চিপ থাকে। এই চিপগুলো কম বিদ্যুৎ খরচ করলেও তা আধুনিক গেমগুলো যেমন- কল অফ ডিউটি বা ফিফা ফেলার জন্য উপযুক্ত নয়। আপনি যদি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া এই ধরণের গেম খেলেন তাহলে গেম খেলার সময় ল্যাগ, থেমে যাওয়া কিংবা লো গ্রাফিক্স ডিলেইলসের সমস্যায় পড়বেন। ইন্টেলের নতুন হ্যাসওয়েল চিপে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের পারফরমেন্স আগের চেয়ে ভাল করা হলেও তা আশাব্যঞ্জক নয়। চেক করুন আপনার পিসি গেম খেলার উপযুক্ত কিনা: প্রথমে আসি আপনি কোন সফটওয়্যার ছাড়া কিভাবে চেক করবেন। আপনি যদি আপনার পিসির কনফিগারেশন সম্পর্কে ভাল জানেন তাহলে প্রতিটা গেমের ওয়েবসাইটে ওই গেম চালাতে কি ধরণের কনফিগারেশনের পিসি লাগবে তা দেয়া থাকে। আপনি যদি গেমের ডিভিডি কিনেন তাহলে ডিভিডির ব্যাক কভারের নিচের দিকে কনফিগারেশন দেখতে পাবেন। এরপরের কাজ সহজ। আপনার পিসি কনফিগের সাথে গেমের কনফিগারেশন মিলিয়ে নিন। এসময় প্রসেসর,র‍্যাম,গ্রাফিক্স কার্ডের দিকে ভালভাবে খেয়াল করবেন। a a আর যদি আপনি আপনার পিসি সম্পর্কে কিছু না জানেন তাহলে আপনার পিসির ডিভাইস ম্যানেজার থেকে এই তথ্যগুলো জানতে পারবেন। তবে উইন্ডোজের ডিভাইস ম্যানেজারে কি কি হার্ডওয়্যার ইন্সটল করা হয়েছে সে সম্পর্কে তথ্য থাকলেও অনেক তথ্য বিস্তারিতভাবে দেয়া থাকে না। সেক্ষেত্রে স্পিসি নামের একটি ছোট্ট টুলস ইন্সটল করেও আপনি পিসি কনফিগারেশন সম্পর্কে সহজে জেনে নিতে পারবেন। a এতো গেল ম্যানুয়াল পদ্ধতি। এখন এই কাজ কিন্তু সফটওয়্যারের মাধ্যমেও করা যায়। আপনি যদি কনফিগারেশন মিলিয়ে দেখার ঝামেলায় না যেতে চান তাহলে Can you run it? এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। বিভিন্ন বড় বড় গেম ও গ্রাফিক্স কার্ড নির্মাতারা এই ওয়েবসাইটের সহযোগী হিসেবে আছে বলে আপনি নিশ্চিন্তে আপনি এদের সার্ভিস ব্যবহার করতে পারেন। a এই ওয়েবসাইট আপনার পিসির কনফিগারেশন ডাটা নিয়ে আপনি যে গেম খেলতে চান তা আপনার পিসিতে চলবে নাকি সে ব্যাপারে তথ্য জানাতে পারে। এমনকি আপনার কি ধরণের হার্ডওয়্যার আপগ্রেড দরকার সে ব্যাপারেও বিস্তারিত তথ্য দিয়ে আপনাকে সাহায্য করবে। তবে এই ওয়েবসাইট আপনার পিসির ডাটা কালেকশনের জন্য দুই ধরণের সার্ভিস ব্যবহার করে। অনলাইন পদ্ধতি ব্যবহার করতে হলে আপনার পিসিতে জাভা ইন্সটলড থাকতে হবে। আর এদের আরেকটি ছোট্ট সফটওয়্যার ব্যবহার করে আপনি জাভা ইন্সটল ছাড়াই কাজ করতে পারবেন। তবে রেজাল্ট জানার জন্য দুই ক্ষেত্রেই আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে।

a
a
ওয়েবসাইট ভিজিট করলেই প্রথমেই একটি সার্চ বার দেখতে পারবেন যেখানে আপনি কোন গেমটি খেলতে চান তা লিখে সার্চ করবেন। এরপর নিচে Can you run it>> বাটন ক্লিক করলেই সফটওয়্যার ইন্সটল করার বিভিন্ন অপশন দেখতে পারবেন। যদি জাভা ইন্সটল করা থাকে তাহলে প্রথম অপশন আর না থাকলে পরের অপশনটি সিলেক্ট করতে পারেন। ২ নাম্বার অপশনটি আমরা রেকমেন্ড করব কারণ এতে জাভা ইন্সটল করতে হয় না। সফটওয়্যারটি ইন্সটল করার পর স্টেপ ওয়ান বাটন প্রেস করুন। স্টেপ ওয়ান কমপ্লিট হয়ে গেলে এরপর পরের স্টেপ টুতে যান। এরপর তা আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার পিসি গেম খেলার জন্য কম্প্যাটিবল কিনা তা জানতে পারবেন।