‘তখনই বুঝেছি, ডাল মে কুছ কালা হ্যায়’: সংসদে শাহাদাত হোসেন সেলিম
অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের আইনগত ভিত্তি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘...তখনই আমরা বুঝে গিয়েছি, ডাল মে কুছ কালা হ্যায়’।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ের শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন। এর আগে বিকেল তিনটায় স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
শাহাদাত হোসেন সেলিম ঐকমত্য কমিশনের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘এই মুহূর্তে ঘরে-বাইরে, সংসদে এবং রাজপথে ঐকমত্য কমিশন নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। ঐকমত্য কমিশনের তেমন কোনো আইনগত ভিত্তি ছিল না। আমাদের প্রথম মিটিংয়ে ডেকে তারা বোঝানোর চেষ্টা করেছে ভোটারদের বয়স ১৭ বছর করতে হবে, প্রার্থীদের বয়স ২৩ বছর করতে হবে এবং সংসদের মেয়াদ ৪ বছর করতে হবে। তখনই আমরা বুঝে গিয়েছি, ‘ডাল মে কুছ কালা হ্যায়।’
- ট্যাগ:
- রাজনীতি
- জাতীয় ঐক্য