বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার জন্য সেখানে খাওয়া-দাওয়া, চা-পান বা অন্য কোনো ভোজনমূলক কাজও করার রেওয়াজ নেই।
মঙ্গলবার ( ২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চেয়ারে বসে দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকে দেখেই তিনি মাইকে সেই সংসদ সদস্যের নাম উল্লেখ না করেই জিজ্ঞেস করেন, তিনি কী খাচ্ছেন। চা পান করছেন কিনা, তাও জানতে চান।
জবাবে সেই সংসদ সদস্য গরম পানি পান করছেন বলে জানান। প্রতিউত্তরে স্পিকার ক্ষুব্ধ স্বরে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।