ছবি সংগৃহীত
অনলাইনে কেনাবেচার সাইট বিক্রয় ডট কমের যাত্রা শুরু
আপডেট: ১৮ অক্টোবর ২০১২, ১৬:৪৭
(প্রিয় টেক) অনলাইনে বেচাকেনার সাইট বিক্রয় ডট কমে (Bikroy.com) যাত্রা শুরু করেছে। গত ১৮ অক্টোবর রাজধানী ঢাকার একটি হোটেলে সুইডেন ভিত্তিক ইন্টারনেট প্রতিষ্ঠান বিক্রয় ডট কম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রথম বাংলা অনলাইন বিক্রয়কেন্দ্র চালুর ঘোষণা দেয়া হয়।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম এর সিইও নিলস হামার। এ সময় তিনি বলেন, এটি এমন একটি সেবা যা যেকোনো ইন্টারনেট ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। তিনি জানান এই সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীদের একটি বৈধ ইমেইল আইডি প্রয়োজন এবং ৩টি সহজ ধাপে তারা বিজ্ঞাপন দিতে পারবেন। তিনি আরো বলেন, ব্যবহারকারীরা সুবিধা অনুযায়ী এই ওয়েবসাইটটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করতে পারবেন, যা বাংলাদেশে এই প্রথম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি কনসালটেন্ট মুনির হাসান বলেন, পুরো পৃথিবী আজ প্রযুক্তিমুখী। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে ই-কর্মাস যাত্রা বেশ কিছু দিন ধরে শুরু হয়েছে। এটি আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। দেশের সব কিছুতেই প্রযুক্তি ব্যবহার করতে হবে। মানুষ যত বেশী প্রযুক্তি ব্যবহার করতে। এর ফলে কাজের মান অনেক বেড়ে যাবে এবং কমে আসবে সময়।
অনুষ্ঠানে বিক্রয় ডট কম এর কান্ট্রি ম্যানেজার মার্কেটিং ঈশিতা শারমিন বলেন, বিক্রয় ডট কম এর বাজারে আসার প্রধান লক্ষ্য হচ্ছে অনলাইনে ক্রেতা এবং বিক্রেতাদের যোগাযোগ স্থাপনের একটি বিশ্বস্ত মাধ্যম সৃষ্টি করা। এই ওয়েবসাইটটি দেশের প্রায় ৮০ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সহজ ও নিরাপদ ক্রয়-বিক্রয় নিশ্চিত করবে। আর বিক্রয় ডট কম ব্যবহার করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
বিক্রেতাদের জন্য ওয়েবসাইটটি নানা ধরনের নানা ধরনের সুবিধা রেখেছে। বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া, সম্ভাব্য দ্রুত বিক্রয় এবং পণ্যের জন্য তুলনামূলক ভালো অফার পাওয়া ইত্যাদি। প্রতিটি বিজ্ঞাপন ওয়েবসাইটটিতে ৯০ দিনের জন্য থাকবে। আর যেহেতু ওয়েবসাইটটি পুরো বাংলাদেশ জুড়ে ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে ক্রেতারা নিজ শহর বা অঞ্চল থেকে কেনাকাটা করতে পারবেন। বিক্রয় ডট কম বাংলাদেশের ডিজিটাল বাজারে এক নতুন দিগন্তের উন্মোচন করবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে বিক্রয় ডট কম দুটি মোবাইল সাইটও চালু করেছে।
বিক্রয় ডট কমের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বাংলাদেশে বিশ্বস্ততার অভাবে ইন্টারনেটে সেকেন্ড-হ্যান্ড পণ্য বিক্রয় অনেক কম হয়। তবে বিক্রয় ডট কম ব্যবহার বান্ধব ব্যবস্থাপনায় গাড়ি থেকে শুরু করে মোবাইল ফোন, বাড়ি থেকে যান বাহন সব ধরনের পণ্য বিক্রয়ের ব্যবস্থা সহজ করে তুলবে। বিক্রয় ডট কমে সবধরনের বিজ্ঞাপনকে কঠোর অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয় যার আওতায় নিশ্চিত করা হয় যেন সব ধরনের নিয়ম নীতি মেনে চলা হচ্ছে এবং যেসকল পণ্য বিক্রয় হচ্ছে তা সবগুলো আইন সম্মত এবং আসল।
নিলস হামার বিশ্বখ্যাত যোগাযোগ সফটওয়্যার স্কাইপ এর সর্বপ্রথম ২০ জন কর্মকর্তাদের একজন ছিলেন। বিক্রয় ডট কম তৈরিতে হামার এর প্রধান লক্ষ্য ছিলো বাংলাদেশ ক্রমবর্ধমান ইন্টারনেট বাজারের সুবিধাগুলো নিয়ে আসা। প্রতিষ্ঠান একেই সাথে সুইডেনের পাকিস্তান এবং শ্রীলংকাতে ব্যবসা পরিচালনা করছে ।
বিস্তারিত অনুসন্ধানের জন্য:বিক্রয় ডট কম অথবা ফেসবুক