You have reached your daily news limit

Please log in to continue


ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শিক্ষার্থী মাহিরকে মেরে ফেলা হয় ‘দফায় দফায় পিটিয়ে’

চার বোন আর তিন ভাইয়ের মধ্যে ফরহাদ হোসেন মাহির ছিল সবার ছোট ও আদরের। পড়াশোনা করছিলেন উত্তরার ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে। তবে ‘বন্ধুত্বের বিশ্বাসঘাতকতায়’ সম্প্রতি ঝরেছে ২৩ বছর বয়সি এ তরুণের প্রাণ।

পুলিশ ও তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল কেনার কথা বলে গত ২৯ এপ্রিল মাহিরকে উত্তরার বোনের বাসা থেকে ডেকে নেন বন্ধু ইয়াসিন আরাফাত। মাহিরকে বাড্ডার আফতাবনগর এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে রুমে আটকে রেখে কয়েকজন রাত ৮টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কয়েক দফা পিটিয়ে মাহিরকে হত্যা করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে ‘বন্ধু’ আরাফাত বলেছেন, মাহিরকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে, শেষবার পানিও পান করতে পারেননি। গুম করতে মাহিরের লাশ ফেলা হয় হবিগঞ্জে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন