শুক্রবার সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী
দৈনিকসিলেটডটকম: শুক্রবার সিলেটে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। মাত্র ২৮ ঘন্টার এই সফরে ব্যস্ত সময় কাটাবেন তিনি। মন্ত্রীর একান্ত সচিব ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানা গেছে। সফরসূচি অনুযায়ী শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ড. মোমেন। সন্ধ্যা ৭টায় তিনি রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এদিন নিজ বাসভবনে রাত্রীযাপন করবেন তিনি। পরদিন শনিবার সকাল ৯টায় পররাষ্ট্রমন্ত্রী সিলেট এমসি কলেজে অনুষ্ঠিতব্য আইডিজি বিস্তরণ ও আইডিপি প্রণয়ন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সকাল ১১টায় সিলেট সদর উপজেলা কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যা ৬টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড সভায় যোগ দেবেন তিনি। এ সভা শেষে রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা হবেন তিনি।