ঘরে তালা দিয়ে রাখা হতো, সন্তান প্রসবের পরই কিশোরীকে পিটিয়ে হত্যা
পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ার কারণে সন্তান প্রসবের মাত্র কয়েক দিন পরই স্বামীর হাতে খুনের শিকার হয়েছেন ইরানের এক কিশোরী বধূ। গত ৬ নভেম্বর দেশটির কেরমান প্রদেশের ১৪ বছর বয়সি সোগান্দ মোশতারেকিকে হত্যা করা হয় বলে মানবাধিকারকর্মীরা জানিয়েছেন।
ইরানের ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্সের (এনসিআরআই) নারী কমিটির তথ্য অনুযায়ী, সোগান্দের স্বামী হত্যার কথা স্বীকার করেছেন এবং এর কারণ হিসেবে ‘পারিবারিক বিরোধ’-এর কথা উল্লেখ করেছেন।
মাত্র ১৩ বছর বয়সে সোগান্দকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের দুই সপ্তাহেরও কম সময় আগে এই স্কুলছাত্রী একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় এক সড়ক দুর্ঘটনা থেকেও প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কিশোরী
- গৃহবধূ হত্যা