নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ন্যাশনাল গার্ডের একটি ক্যাম্পে সশস্ত্র হামলায় অন্তত ১৩ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। খবর আল জাজিরার
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরে এ হামলার ঘটনা ঘটে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিপুলসংখ্যক ভারী অস্ত্রধারী হামলাকারী সেনা ক্যাম্পে আক্রমণ চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সেনা নিহত
- সশস্ত্র হামলা