You have reached your daily news limit

Please log in to continue


ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা সেনাবাহিনীর, ১২১ হুথি যোদ্ধা হতাহত

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২১টি আঘাত হেনেছে ইয়েমেনি সেনাবাহিনী। এসব হামলায় নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২১ জন হুথি যোদ্ধা।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। এক্সবার্তায় তিনি বলেছেন, “গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের কয়েকটি প্রদেশের বিভিন্ন এলাকায় হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২৬টি হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। এতে নিহত এবং আহত হয়েছেন অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার।

এক্সবার্তায় কর্নেল আল-নুজাইলি আরও বলেন, “সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ২৩টি বিমান হামলা, ৬৪২টি আর্টিলারি বা কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা পরিচালনা করা হয়েছে। এসব হামলায় হুথি যোদ্ধা ও কমান্ডাররা হতাহত হওয়ার পাশাপাশি এই মিলিশিয়া বাহিনীর হুথিদের ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক প্রতিবেদনে সৌদিভিত্তিক দৈনিক আরব নিউজ জানিয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বেশ কয়েকটি ফ্রন্টে লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে আসা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে এসব অভিযান চালিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন