বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১৮:৫৩
রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন বৈশাখীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভশনের কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জাগো নিউজকে বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে মামলা আছে কি না অথবা পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা পরে জানানো হবে।
এর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন সাংবাদিক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুলিশ হেফাজতে