দেড় দশক পর ফের টিকা উৎপাদনে ফিরতে চায় জনস্বাস্থ্য ইনস্টিটিউট

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১৮:৪৯

স্বল্পমূল্যে স্যালাইন, ব্লাড ব্যাগ ও জীবন রক্ষাকারী টিকা সরবরাহের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ছিল জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। দীর্ঘদিন ধরে  সরকারি উৎপাদন বন্ধ থাকায় এসব গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণের বাজার চলে গেছে বেসরকারি ও আমদানিকারক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে, যার সরাসরি আর্থিক চাপ পড়ছে সাধারণ রোগীদের ওপর। আইপিএইচের বর্তমান হালচাল, উৎপাদন বন্ধের নেপথ্য কারণ এবং পুনরায় ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে সাজানো তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব।


একসময় এশিয়ার বিভিন্ন দেশে টিকা রপ্তানি করত জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ)। গুটিবসন্ত, কলেরা, টাইফয়েড, জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারসহ ছয় ধরনের টিকা উৎপাদনের সক্ষমতা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু সময়ের সঙ্গে একে একে বন্ধ হয়ে যায় সব ধরনের টিকা উৎপাদন। বর্তমানে টিকা তৈরির অবকাঠামো নেই, নষ্ট হয়ে গেছে যন্ত্রপাতি, নেই প্রয়োজনীয় দক্ষ জনবলও। একসময় যে প্রতিষ্ঠান টিকা উৎপাদনে স্বনির্ভরতার পরিচয় দিয়েছিল, এখন সেখানে উৎপাদনের কোনো সক্ষমতাই অবশিষ্ট নেই।


এ অবস্থায় দেড় দশক পর আবারও টিকা উৎপাদনে ফেরার পরিকল্পনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে জলাতঙ্কের টিকা উৎপাদনের জন্য ১১৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। তবে, উৎপাদনে ফিরতে হলে নতুন করে ভবন নির্মাণ, যন্ত্রপাতি স্থাপন, দক্ষ জনবল নিয়োগ এবং উৎপাদনসংক্রান্ত অনুমোদন নিতে হবে।


বিশেষজ্ঞরা বলছেন, অবহেলা, অদূরদর্শিতা, অনিয়ম ও দক্ষ জনবলের অভাবে সরকারি এই প্রতিষ্ঠানের টিকা উৎপাদন বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাদের মতে, দেশের ওষুধশিল্পের সক্ষমতা বিবেচনায় টিকা উৎপাদনে ফেরার সুযোগ রয়েছে। তবে, এ জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও