এআই এজেন্ট আনছে অ্যাপল, ইঙ্গিত নিয়োগ বিজ্ঞপ্তিতে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট তৈরি করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, ব্লুমবার্গের প্রতিবেদনের সূত্রে এই তথ্য সামনে এলেও, এবার খবরটি মিলেছে খোদ অ্যাপলের কাছ থেকেই।


এ সপ্তাহের শুরুতে কোম্পানিটি ‘এজেন্টিক এআই’ বিভাগের একজন সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই বিভাগের একজন শীর্ষ নেতৃত্ব হিসেবে আপনি আমাদের এজেন্ট প্ল্যাটফর্ম এবং এর ওপর ভিত্তি করে তৈরি এআই সক্ষমতাগুলোর কারিগরি দিকনির্দেশনা ও বাস্তবায়নের দায়িত্বে থাকবেন।”


ভবিষ্যতের এই এআই এজেন্টের কাজের পরিধির মধ্যে কম্পিউটারের ব্যবহার থেকে শুরু করে কোডিংয়ের মতো জটিল কারিগরি কাজও অন্তর্ভুক্ত থাকছে, যার মূল লক্ষ্য হবে একে ‘কার্যকর, নির্ভরযোগ্য ও নিরাপদ’ করে তোলা।


এ বছর এরইমধ্যে অনেক কোম্পানি সবার ব্যবহারের জন্য এআই এজেন্ট চালু করেছে। এর মধ্যে এআই দুনিয়ার শীর্ষ কোম্পানিগুলোর তৈরি ওপেনএআইয়ের ‘ডটস’, মেটার ‘মিউজ’ ও গুগলের ‘জেমিনাই স্পার্ক’ অন্যতম।


তবে কেবল সরাসরি এআই নিয়ে কাজ করে এমন কোম্পানিই নয়, অন্যান্য ব্যবসায়িক কোম্পানিও এখন এআই এজেন্ট নির্ভরতার পথে হাঁটছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও