আন্ডারওয়ার্ল্ডের গল্পের সিনেমায় চঞ্চল-শুভ-তমা-মাহি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১৫:১০

দুই দশকের বেশি সময় ধরে বিজ্ঞাপন নির্মাণ করছেন কিসলু গোলাম হায়দার। নাটক ও টেলিফিল্ম নির্মাণেও পাওয়া গেছে তাঁকে। এবার নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন এই নির্মাতা। সিনেমার নাম ‘মস্তান’। কিসলুর প্রথম সিনেমায় অভিনয় করবেন আরিফিন শুভ, চঞ্চল চৌধুরী, তমা মির্জার মতো অভিনয়শিল্পীরা। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।


মুক্তির আগে মস্তান সিনেমার গল্প নিয়ে বিস্তারিত জানাতে নারাজ কিসলু। শুধু জানালেন প্রথম সিনেমার জন্য তিনি বেছে নিয়েছেন আন্ডারওয়ার্ল্ডের গল্প। গ্যাংস্টারদের কাহিনি নিয়ে এগিয়ে যাবে সিনেমার গল্প। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা জানাননি তিনি। কিসলু গোলাম হায়দার জানালেন, ২৫ নভেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হবে মস্তান সিনেমার শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মস্তান প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।


গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘মালিক’ সিনেমার পর এটি শুভর নতুন সিনেমা। অন্যদিকে তমা মির্জাকে শেষ দেখা গেছে ‘মন যে বোঝে না’ সিনেমায়। ২০২৫ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এতে তমার বিপরীতে ছিলেন আরিফিন শুভ। তবে এই সিনেমার শুটিং হয়েছিল প্রায় দেড় দশক আগে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও