৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০০

পল্লী অবকাঠামো উন্নয়নে অর্থ জোগাতে তিন হাজার কোটি টাকার সুকুক বা ইসলামি বন্ড ছাড়ছে সরকার। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এর নিলাম অনুষ্ঠিত হবে। ১৮২ দিন মেয়াদি এই সুকুকে বিনিয়োগের বিপরীতে ১২১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া পাবেন বিনিয়োগকারীরা। বার্ষিক ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।


‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অর্থায়নে এই সুকুক ইস্যু করা হচ্ছে। ফলে সংগৃহীত অর্থ নির্দিষ্ট উন্নয়ন প্রকল্পে ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। প্রচলিত সরকারি ঋণপত্রের মতো সাধারণভাবে অর্থ সংগ্রহের পরিবর্তে একটি নির্দিষ্ট প্রকল্পের সঙ্গে বিনিয়োগকে যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগও তৈরি হচ্ছে।


সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে ১ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। সুকুকটির প্রকল্প প্রস্তাব ও শরিয়াহসম্মত হওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগের অধীন শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনের পর চূড়ান্ত করা হয়েছে।


প্রসপেক্টাস অনুযায়ী, সুকুকটির অভিহিত মূল্য তিন হাজার কোটি টাকা। এর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ২ জুন। ১৮২ দিনের বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদের এককালীন ১২১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া দেওয়া হবে। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এই অর্থ নির্ধারণ করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও