বডি ওর্ন ক্যামেরা নিয়ে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৪
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের লগি, বৈঠা নিয়ে মিছিলের প্রেক্ষাপটে সেখানে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সোমবার বিজিবি সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, জেলাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও প্রয়োজনীয় দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) রয়েছে বলেও জানানো হয়েছে।