ডিসেম্বর পর্যন্ত গ্যাসের সরবরাহ নিশ্চিত: বিদ্যুৎমন্ত্রী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৪২

জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর মতো এলএনজি কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।


তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। আগামী জানুয়ারি মাসের জন্যও জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে।


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত ‌‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬ এ তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের সময় এফএসআরইউ-সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাসের চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। পাশাপাশি শিল্পকারখানাগুলোও ব্যাপক ভোগান্তিতে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও