শেখ হাসিনা ফিরতে চাওয়ায় প্রত্যর্পণে ভারতের আর আপত্তি থাকার কথা নয়: তথ্য উপদেষ্টা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১৫:০৩

শেখ হাসিনা নিজে থেকেই দেশে আসার উদ্যোগী হওয়ায় তাঁকে ফেরত পাঠাতে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।


বাংলাদেশ সরকার দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে। আবার ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে আবেদন করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি সংস্থা।


এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যেহেতু নিজেই দেশে আসতে চান, সেহেতু তাঁকে ফেরত পাঠাতে ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা নয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও