এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

www.ajkerpatrika.com নয়াপল্টন প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ১৯:০০

দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আসুন বাংলাদেশের সকল গণতন্ত্রকারী মানুষকে নিয়ে আমরা যেকোনো ষড়যন্ত্র দেশের ভিতরেই হোক, দেশের বাইরেই হোক, সকল ষড়যন্ত্রের জবাব আমরা এক এক করে দেব। কোনো ষড়যন্ত্র করে মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।’


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির ‘সার্বভৌমত্ব শোভাযাত্রা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।


বেলা সোয়া ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ থেকে শোভাযাত্রার উদ্বোধন করে প্রধানমন্ত্রী হেঁটেই ওই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর, ফার্মগেট হয়ে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


সেখানে সমাপনী বক্তৃতায় তারেক রহমান বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে যে মহল বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, জনগণ তাদের পরাজিত করেছে। আবারও তারা ষড়যন্ত্র নিয়ে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও