ট্রাম্পের নীতিতে ভোটারদের ‘না’, মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিচ্ছে ডেমোক্র্যাটরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১৮:০৭

প্রেসিডেন্ট ট্রাম্প সমঝোতার সুরে বলেছেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার মত ‘অনেক অনেক বিষয়’ রয়েছে।


সংক্ষেপ


সেনেট ও প্রতিনিধি পরিষদে জয় পেয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। ডনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির বাকি সময়ে তাদের হাতে থাকবে দেশটির আইনসভার নিয়ন্ত্রণ। 


পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব ছিল বলে স্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, জ্বালানির জন্য বেশি দাম গুনতে হওয়ায় লোকজন ‘খুশি ছিল না’। 


জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ভোটাররা ক্ষুব্ধ এবং এর জন্য তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করছেন। 


সেনেট নির্বাচনে টেক্সাস, ওহাইও, কানসাসসহ রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি রাজ্যে একের পর এক জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। কানসাসে প্রায় শত বছরের মধ্যে এবারই প্রথম কোনো ডেমোক্র্যাট প্রার্থী জয় পেয়েছেন। 


মিশিগানে জয়ের দাবি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেট সদস্য হতে যাচ্ছেন।


ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের সঙ্গে কীভাবে কাজ করবেন ট্রাম্প? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি কেবল দুই বছর ধরে বসে থেকে সবকিছুতে ভিটো দিতে চাই না। আমিও চাই, কাজ হোক।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও