You have reached your daily news limit

Please log in to continue


নেপালে ৫.৬ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত

নেপালে তিব্বত সীমান্তের কাছে তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ভূমিকম্পটি হয় বলে জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাতে জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

কেন্দ্রটি জানায়, সকাল ৭টা ১৭ মিনিটে ভূমিকম্পটি শুরু হয়। কাঠমান্ডু ও দেশটির পশ্চিমাঞ্চলেও কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশের কিছু স্থানে কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন