যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে ব্যয়বহুল মধ্যবর্তী নির্বাচন, প্রার্থীদের ব্যয় রেকর্ড ১২০০ কোটি ডলার

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে প্রচার ব্যয় অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে। নির্বাচনী প্রচারে অর্থায়নের হিসাব রাখা স্বাধীন সংস্থা ওপেন সিক্রেটস পূর্বাভাসে বলছে, এবারের নির্বাচনে মোট ব্যয় প্রায় ১ হাজার ১৯০ কোটি ডলারে পৌঁছাতে পারে।


বিবিসির প্রতিবেদনে জানা যায়, ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে বিপুল অর্থ ঢালছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। প্রচারের বড় অংশের অর্থ আসছে রাজনৈতিক প্রার্থীদের বাইরের সংগঠন থেকে। এসব সংগঠন ‘সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ বা ‘সুপার পিএসি’ নামে পরিচিত।


এবারের নির্বাচনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন বিশ্বের শীর্ষ ধনী বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের পক্ষে তিনি প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন। বিশেষ করে টেক্সাসে নির্বাচনী প্রচারে তাঁর অর্থায়ন বেশি। মাস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সদর দপ্তর এ অঙ্গরাজ্যে অবস্থিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও