ডেঙ্গু: হাসপাতাল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭

ডেঙ্গু ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখতে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার সকাল ৯টা ১০ মিনিটে সরকারপ্রধান গুলশানের বাসা থেকে বেরিয়েছেন বলে জানিয়েছেন তার উপ প্রেস সচিব হাসান শিপলু।


তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা অবস্থা কেমন তা দেখতে বাসা থেকে বেরিয়েছেন। তিনি ৯টা ১০ মিনিটে বাসা থেকে বেরিয়েছেন।


“প্রথমে যাচ্ছেন উত্তরার কুয়েত-মৈত্রী হসপাতালে। সেখানে তিনি সরেজমিনে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিয়েছে তা দেখবেন।”


উপ প্রেস সচিব শিপলু জানান, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখবেন।


গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও