নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শনিবার রাত দেড়টার দিকে কাঁচপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন—রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪) এবং তাদের স্বজন রিয়াজ (২২) ও রনি (১৯)।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান,
আহতদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসক সুলতান মাহমুদ বলেন, দগ্ধদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিস্ফোরণ
- দগ্ধ
- গ্যাস লিকেজ