ঢাকা মেডিকেলে মরদেহ ফেলে পালালেন ২ যুবক
bangla.thedailystar.net
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ২১:৩৩
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একজনের মরদেহ ফেলে রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই যুবক।
অজ্ঞাতপরিচয় ওই মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ব্যাটারিচালিত রিকশায় তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।