হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট ১১২২
ডেইলি স্টার
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ২০:৪৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১২২।
এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে