মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৩

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের চাহিদা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে থাকলেও বেসরকারি খাতে ব্যাংকঋণের প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানো ও উৎপাদনশীল খাতে ঋণের প্রবাহ বাড়ানোর মধ্যে ভারসাম্য রাখাই নতুন মুদ্রানীতির অন্যতম লক্ষ্য।


বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। প্রথমবারের মতো ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসের (অক্টোবর-ডিসেম্বর) জন্য এ মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে।


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান ঢাকা পোস্টকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন মাস পরপর মুদ্রানীতি ঘোষণার একটি প্রস্তাব ছিল। বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যালোচনা করে তিন মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণার উদ্যোগ নিয়েছে।


মুদ্রানীতিতে কোন বিষয়টি গুরুত্ব পাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি ও বেসরকারি বিনিয়োগ দুটিই গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক এই দুটি বিষয় নিয়েই কাজ করে। তাই মূল্যস্ফীতি ও বেসরকারি বিনিয়োগকে সমন্বয় করেই নতুন মুদ্রানীতি ঘোষণা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও