You have reached your daily news limit

Please log in to continue


এআইয়ে ছেলের কণ্ঠ নকল করে বাবার কাছে টাকা আদায়, গ্রেপ্তার ২

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছেলের কণ্ঠ নকল করে বাবাকে ফোন দিয়ে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ১০০ টাকা ও একটি পাসপোর্ট।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন দরোবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। 

গ্রেপ্তার আসামিরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের আইদুল হোসেনের ছেলে সোহেল মন্ডল (২৭) ও একই এলাকার হাসেম আলীর ছেলে হেলাল ইসলাম (২২)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন