You have reached your daily news limit

Please log in to continue


হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে কী পাওয়া গেল

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর এক মাসেও এই প্রশ্নের উত্তর মেলেনি। তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধারের ঘটনায় তিনটি সম্ভাবনা সামনে রেখে তদন্ত করছে নৌ পুলিশ।

তাহসিফ বাসা থেকে বের হওয়ার পর কোথায় কোথায় গিয়েছিলেন, কারা তাঁর সঙ্গে ছিলেন, নদীর পাড়ে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অন্তত ৪০ জনের বক্তব্য ও সাক্ষ্য নেওয়া হয়েছে। চারটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

মামলার তদন্ত সংস্থা নৌ পুলিশ বলেছে, তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম হত্যা মামলাটি করেছেন। সেই মামলায় গ্রেপ্তার তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার দীপ (২৩) ও পূর্বপরিচিত এক তরুণী এখন কারাগারে। তবে তাহসিফের মৃত্যু হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্ত সংস্থা।

মামলার তদন্ত তত্ত্বাবধান করছেন নৌ পুলিশের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনা তিনটি দৃষ্টিকোণ থেকে তদন্ত করা হচ্ছে। হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা—সব সম্ভাবনাই বিবেচনায় রয়েছে। সব প্রশ্নের জবাব পাওয়ার পর তদন্তের ফল সংবাদ সম্মেলন করে জানানো হবে। এরপর আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন