জলাধারে রহস্যময় ভাসমান দ্বীপ, আবার হঠাৎই উধাও
প্রথম আলো
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি জলাধারে হঠাৎ ভেসে ওঠে আস্ত এক দ্বীপ। সবুজ গাছপালায় ভরা দ্বীপটি কোথা থেকে আবির্ভূত হলো, সে রহস্য নিয়ে জল্পনাকল্পনার মধ্যে ততটাই রহস্যজনকভাবে দ্বীপটি আবার অদৃশ্যও হয়ে যায়।
দ্বীপটির আনুমানিক আয়তন ১ লাখ ৫ হাজার বর্গফুট বা এর কিছুটা বেশি ছিল বলে ধারণা করা হয়, যা একটি ফুটবল মাঠের প্রায় সমান।
স্থানীয় বাসিন্দারা আগস্ট মাসের শুরুর দিকে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ম্যাকেঞ্জি শহরের উত্তরের উইলিস্টন জলাধারে গাছপালায় ঢাকা দ্বীপটি দেখতে পাওয়ার কথা কর্তৃপক্ষকে জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে দ্বীপটির ছবি ও ভিডিও পোস্ট করেন, যেগুলো দ্রুত ভাইরাল হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অদৃশ্য