সংস্কৃতির বহমানতায় বাধা টিকবে তো
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান রীতিমতো পণ্ড করে দিয়েছে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীরা।
১৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনস মাঠের ড্রিল শেডে অনুষ্ঠান চলাকালে মাদ্রাসার একদল শিক্ষার্থী তাতে বাধা দেয়। এর জের ধরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষও বাধে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার ঘটনা নতুন না হলেও খোদ পুলিশের নিজস্ব এলাকায় তাদেরই অনুষ্ঠানে এমন আক্রমণ নজিরবিহীন।
বাধা দানকারীরা শুরুতে মধ্যরাতে উচ্চ শব্দে গান বাজানোর অজুহাত দেখালেও পরে দাবি তোলে, ভবিষ্যতেও পুলিশ সেখানে এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি যতটা না অবাক হওয়ার মতো তার চেয়ে ঢের বেশি অবাক হওয়ার মতো মন্তব্য পাওয়া যায় এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২২ আগস্ট ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া এলাকাটা এ রকম যে গানবাজনা-সিনেমা বহু বছর ধরে তাদের মধ্যে নিষিদ্ধের মতো আরকি। ওখানকার পরিস্থিতি আলাদা। পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় যেখানে যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিয়েছি।’
- ট্যাগ:
- মতামত
- সাংস্কৃতিক অনুষ্ঠান